মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৫১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে নিয়ে অবমাননাকর পোস্টের জেরে ব্যপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার জেরে মালদ্বীপ সরকার তিন মন্ত্রীকে বরখাস্তের করেছে। এবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করল ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম  এক্সে (সাবেক টুইটার) মোদিকে নিয়ে অবমাননাকর কিছু পোস্ট দেওয়ায় মালদ্বীপের রাষ্ট্রদূতে তলব করেছে ভারত। এর আগে তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি পদে থেকে যারা মোদির বিরুদ্ধে  পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে। তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ।

সম্প্রতি মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। সেখানে অবকাশযাপনের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে মোদিকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আহ্বান জানান। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর‘ মন্তব্য করেন।

ভারতের দাবি মালদ্বীপের মন্ত্রীরা কিছু ছবিতে মোদিকে ‘পুতুল’ বলে অবমাননাকর মন্তব্য করেন। পরে  বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়।

 

/এসএসএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি