ইস্তাম্বুলের গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ১, দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৩০

তুরস্কের ইস্তাম্বুলের একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছেন। তুর্কি কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার সকালে হামলাকারীরা ইস্তাম্বুলের সারিয়া শহরে সান্তা মারিয়া গির্জায় হামলা চালায় বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

তুর্কি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তিকে শনাক্ত না করলেও আলী ইয়ারলিকায়া জানিয়েছেন নিহত ব্যক্তি তুরস্কের নাগরিক এবং বয়স ৫২ বছর।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। ইহুদি-খ্রিষ্টানদের ওপর হামলা চালাতে আইএস নেতাদের আহ্বান জানানোর পর এই হামলা চালানো হয়েছে বলেছে তারা।

গির্জার ভেতরে হামলার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা বন্দুকধারীরা উপাসনালয়টিতে প্রবেশ করে সামনে দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে গুলি করেন ।

ইয়ারলিকায়া বলেন, হামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ৩০টি স্থানে অভিযান চালিয়েছে এবং মোট ৪৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে দুজন সরাসরি হামলায় অংশ নিয়েছে।

তুর্কি কর্তৃপক্ষ হামলার এই সংবাদ প্রকাশের বিষয়ে গণমাধ্যমের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে।

এ ঘটনায় গির্জার যাজককে ফোন করে শোক জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম