পাকিস্তানের নির্বাচনে এগিয়ে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৩

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। সেই সঙ্গে চলছে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা পর্যন্ত ২৫১টি আসনের ফলাফল পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের খবর অনুসারে, ২৬৫টির মধ্যে ২৫১টি আসনের মধ্যে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তারা জিতেছেন ১০১টি আসনে। ৭০ আসনে জয় পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১টি আসন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল ইঙ্গিত দিচ্ছে কোনও দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে না। পিপিপি ও পিএমএল-এন সম্ভবত জোট সরকার গঠন করতে পারে। তবে জোট সরকার গঠনের কথা অস্বীকার করে পিটিআই দাবি করেছে, তাদের সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং সরকার তারাই গঠন করবে।  

পিটিআই প্রধান গোহর খান বলেছেন, ‘আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না। আমরা জোট সরকার গঠন করতে চাই না। আমরা কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করব।

তার দাবি, পিটিআই ১৫০টি আসন জিতেছে এবং দলটি কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করতে সক্ষম হবে।

গোহর বলেন, খাইবার পাখতুনখোয়ায় পিটিআই স্পষ্ট এগিয়ে রয়েছে এবং সেখানেও সরকার গঠন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘পিটিআই পার্লামেন্টে থাকবে এবং তার ভূমিকা পালন করবে।’

এর আগে, পিটিআই জোট গঠন করবে বলে দাবি করেন পিএমএল-এন সিনিয়র নেতা ইসহাক দার। তিনি বলেন, ‘স্বতন্ত্ররা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা সংবিধান অনুযায়ী পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনও দলের সঙ্গে যোগ দেবে।’

দার আরও বলেছেন, পিএমএল-এন কাউকে দলে যোগ দিতে বাধ্য করতে পারে না। তবে যে প্রার্থীরা তাদের দলে যোগ দিতে ইচ্ছুক তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। মোবাইল পরিষেবা বন্ধ থাকলেও বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। সাধারণত ভোটের দিন রাতেই বিভিন্ন আসনের ফলাফল জানা যেত। কিন্তু এবার ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বের অভিযোগ করেছে পিটিআইসহ কয়েকটি দল। 

এবারের নির্বাচনে দেশটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৮০ লাখ। তাদের প্রায় অর্ধেকই ৩৫ বছরের কম বয়সী। জাতীয় পরিষদের ৩৩৬ আসনের মধ্যে ২৬৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৫ হাজারেরও বেশি প্রার্থী। তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ৩১৩ জন। 

 
/এএকে/এমওএফ/
সম্পর্কিত
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
পল্লবী মেট্রো স্টেশনের নিচে যাত্রীবা‌হী বাসে আগুন
পল্লবী মেট্রো স্টেশনের নিচে যাত্রীবা‌হী বাসে আগুন
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি