পিপিপিকে বাদ দিয়ে কোনও সরকার হবে না: বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, তার দলকে বাদ দিয়ে পাকিস্তানের কেন্দ্রে এবং পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে কোনও সরকার গঠন করা যাবে না। শনিবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

বিলাওয়াল বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার  গঠন হওয়া উচিত। আমি বিদ্বেষ ও বিভক্তির রাজনীতির অবসান চাই।

পাকিস্তানে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভোটের পর পিপিপি হলো একমাত্র দল যাদের চারটি প্রদেশের প্রতিনিধিত্ব রয়েছে। সম্পূর্ণ ফলাফল এখনও প্রকাশ হয়নি। তবে পিপিপিকে বাদ দিয়ে কেন্দ্র, পাঞ্জাব ও বেলুচিস্তানে সরকার গঠন সম্ভব হবে না।

বিপুল সংখ্যক মানুষ ভোট দেওয়ার জন্য পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি পিপিপি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন দলের নেতৃত্ব ও প্রার্থীদের প্রতি আস্থা রাখার জন্য।

এ রাজনীতিক বলেন, পুরনো ধাঁচের রাজনীতিকে আমি গ্রহণ  করতে পারি না। আমরা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে চাই।

পিপিপি প্রধান বলেছেন, চূড়ান্ত ফল ঘোষণার পর পরবর্তী সরকার গঠনের বিষয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা দরকার। কারণ রাজনৈতিক অস্থিতিশীলতার মৌলিক জাতীয় ইস্যুগুলো মীমাংসা না করে জনগণের সংকটের সমাধান করা কঠিন হবে।

২০২২ সালে ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) দলকে ক্ষমতা থেকে উৎখাতের পর পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)-এর নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন বিলাওয়াল। এবারের ভোটে তার দল এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসন পায়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, তার দল ৫৪টি আসনে জয়ী হয়েছে।

বিলাওয়াল বলেছেন, কোনও ঘোষণা দেওয়ার মতো অবস্থানে আইম নেই। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দেশ। 

জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেছেন, সাম্প্রতিক নির্বাচন নিয়ে তিনি হতাশ নন। তবে লাহোরে নিজের পরাজয়ের সমালোচনা করেছেন।

/এএ/
সম্পর্কিত
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
সর্বশেষ খবর
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
দুবাইয়ে নেই পোস্টাল কোড, তবু কীভাবে ঠিকানায় পৌঁছে যায় পার্সেল?
দুবাইয়ে নেই পোস্টাল কোড, তবু কীভাবে ঠিকানায় পৌঁছে যায় পার্সেল?
ডাকাতি ও দুই খুন: ১০ বছরের সাজায় কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ
ডাকাতি ও দুই খুন: ১০ বছরের সাজায় কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি