২০ স্বতন্ত্র বিজয়ীর আশ্বাস পাওয়ার দাবি নওয়াজ ও বিলাওয়ালের দলের

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩

জোট সরকার গঠনে জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) সমর্থনের আশ্বাস দিয়েছেন ১৮-২০ স্বতন্ত্র প্রার্থী। রবিবার (১১ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো-জারদারি দলের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, দক্ষিণ পাঞ্জাব, বেলুচিস্তান ও রাওয়ালপিন্ডি থেকে পিএমএলএন-পিপিপি সঙ্গে জোট সরকারে যোগ দেওয়ার কথা বলেছেন নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা।

বিভিন্ন সূত্র জানিয়েছে, ইতোমধ্যে একাধিক বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেছে পিপিপি ও পিএমএল-এন। দলের সঙ্গে যোগ দিয়ে জাতীয় পরিষদে জোট সরকার গঠন করবেন স্বতন্ত্ররা।

দলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তারা ধারণা করছে, জোট সরকার গঠনে স্বতন্ত্রদের সংখ্যা  আরও বাড়তে পারে।

পিপিপি জানিয়েছে, স্বতন্ত্রদের জন্য আমাদের দরজা সব সময়ই খোলা আছে। তাছাড়া স্বতন্ত্রদের প্রতিও দৃষ্টি রেখেছে পিপিপি। তারা বলছে, নির্বাচনের পর সরকার গঠনের জন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের পিপিপি ও পিএনএল-এন-এ যোগ দেওয়ার বিষয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কাছে জানতে চাইলে দলের সিনিয়র নেতারা বলেন, এ সব ফালতু কথা। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

পিটিআই সমর্থিত নির্বাচিত সদস্যদের প্রতি আস্থা রেখে নেতারা বলেন, অন্য কোনও দলকে সমর্থন করবেন না পিটিআই সমর্থিতরা। কারণ সবাই সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খট্টক, মেহমুদ খান ও অন্যান্য নেতাদের পরিণতি দেখেছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
সর্বশেষ খবর
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি