‘বিলাওয়ালকে প্রধানমন্ত্রী না করলে পিপিপিকে বিরোধী দল গঠন করতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৯

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত না হলে তার দলকে বিরোধী পক্ষে বসতে হবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) পিপিপি নেতা ফয়সাল করিম কুন্দি এ কথা বলেছেন। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে।

সোমবার জিও নিউজের সঙ্গে কথা বলার সময় পিপিপির কেন্দ্রীয় সেক্রেটারি ফয়সাল করিম কুন্দি বলেছেন, তিনি মনে করেন বিলাওয়াল প্রধানমন্ত্রী নির্বাচিত না হলে পিপিপির বিরোধী পক্ষে বসা উচিত। তবে এটি যে একান্তই তার ব্যক্তিগত মতামত তা স্পষ্ট করেছেন ফয়সাল।

এসময় পিপিপি এই নেতা আরও বলেন, পিপিপি প্রধানমন্ত্রীর হিসেবে পিএমএল-এন প্রার্থীকে ভোট দেবে এবং বিরোধী পক্ষেও বসবে এমন সম্ভাবনাও রয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে বর্তমানে ৫৪টি আসন নিয়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে পিপিপি। কেননা, এটি যে দলকে সমর্থন করবে সে দলই নতুন সরকার গঠনে প্রধানমন্ত্রী হাউজ পাওয়ার সক্ষমতা অর্জন করবে।

সিন্ধু ও বেলুচিস্তান পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিপিপি। সিন্ধুতে অন্য কোনও দলের সমর্থন ছাড়াই এটি সরকার গঠন করতে সক্ষম তারা। তবে বেলুচিস্তানে সরকার গঠনের জন্য দলটির একটি অংশীদারের প্রয়োজন হবে।

সিন্ধুর মুখ্যমন্ত্রীর পদের জন্য কাকে মনোনীত করা হবে এমন প্রশ্নের উত্তরে কুন্দি বলেন, আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন পিপিপির সিইসি।

তিনি আরও বলেন, পাঞ্জাবে সরকার গঠনে পিপিপি নওয়াজ শরিফের পিএমএল-এনকে সমর্থন করলে এর বিনিময়ে বেলুচিস্তানে সরকার গঠনে তাদের সমর্থন চাইবে বিলাওয়ালের দল।

বেলুচিস্তানে ১১টি আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে পিপিপি। জেইউআই-এফ এবং পিএমএল-এন প্রত্যেক দল ১০টি করে আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর ১৩৮টি আসন নিয়ে পিএমএল-এন পাঞ্জাব পরিষদে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। আর পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা পেয়েছিল ১১৬টি আসন। যেসব প্রার্থী কোনও দলের সমর্থন ছাড়াই স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা পেয়েছেন ২২টি আসন, পিপিপি ১০টি, পিএমএল-কিউ ৭টি এবং আইপিপি, টিএলপি, ও পিএমএল-জি প্রত্যেক দল একটি করে আসন পেয়েছে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান