পাকিস্তানে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫

পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নেওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সাবেক সংসদ সদস্য চৌধুরী মুহাম্মাদ আদনানকে গুলি করে হত্যা করা হয়েছে। রাওয়ালপিন্ডির শহরের সিভিল লাইন এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

মুহাম্মাদ আদনান রাওয়ালপিন্ডির এনএ-৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এক বিবৃতিতে রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনাটি ব্যক্তিগত শত্রুতা থেকে হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কিছু প্রমাণও সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের ধরতে দল গঠন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করে আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় রাওয়ালপিন্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও) সৈয়দ খালিদ হামদানি পোতোহারের পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাব পরিষদের ওয়েবসাইট থেকে জানা গেছে, চৌধুরী মুহাম্মাদ আদনান ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে গত শুক্রবার দেশটিতে নির্বাচন-পরবর্তী ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শাংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এ সময় ওই দুজন নিহত হন। গুলিতে আহত হন আরও ১২ জন।

/এনএআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি