সংবাদ সম্মেলনে নেতাদের ঘোষণা

পাকিস্তানে সরকার গঠনে রাজি পিএমএল-এন, পিপিপি, এমকিউএম-পি ও পিএমএল-কিউ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৫ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩

পাকিস্তানে সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ও পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) দলের নেতারা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর নেতারা এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনের আগে পিএমএল-কিউ নেতা চৌধুরী শুজাত হোসেনের বাসভবনে নেতারা বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ, পিপিপির কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি, এমকিউএম-পি নেতা খালিদ মকবুল ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) নেতা আলীম খান।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে পিপিপির আসিফ আলি জারদারি বলেছেন, আমরা পাকিস্তানকে সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধ ও সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সংকটকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে পুনর্মিলন প্রক্রিয়ায় স্বাগত জানাবো। পুনর্মিলনের আলোচনায় সবাইকে জড়িত হওয়ার আমন্ত্রণ।

আসিফ আলী জারদারি বলেছেন, সবকিছু দেখার পর আমরা ভেবেছি এবং এক সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের বিরুদ্ধে ভোটে লড়েছি। কিন্তু আমরা চিরকাল লড়াই করব তা না। নির্বাচনে বিরোধিতা হয়েছে। এটি ছিল নির্বাচনি বিরোধিতা, আদর্শগত নয়। নেতারা একসঙ্গে বসে কথা বলতে পারেন এবং একসঙ্গে দেশ চালাতে পারেন।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ বলেছেন, তার সঙ্গে রাজনৈতিক নেতারা জড়ো হয়েছেন জাতিকে বলার জন্য যে, বিরোধিতার নির্বাচনি রাজনীতির দিন শেষ, এখন পার্লামেন্ট গঠনের সময়। এখন আমাদের লড়াই দেশের চ্যালেঞ্জের বিরুদ্ধে। প্রথম চ্যালেঞ্জ হলো অর্থনীতি। আমাদের তা স্থিতিশীল করতে হবে, এটি একটি কঠিন কাজ। দেশ তখন এগিয়ে যায় যখন তাদের নেতারা ঐক্যবদ্ধ হন এবং সংঘাত অবসানের সিদ্ধান্ত নেন, সমস্যা নির্মূলে জাতিকে এগিয়ে নিয়ে যান।

প্রধানমন্ত্রী হিসেবে নিজের আগের মেয়াদের কথা মনে করিয়ে দিয়ে শাহবাজ বলেছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি নওয়াজ শরিফকে আমাদের দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। এখন আমি তাকে এই পদটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া, আমি আনুষ্ঠানিকভাবে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে আমাদের প্রার্থী ঘোষণা করছি।

এমকিউএম আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানকে সেবা করা ছাড়া কোনও দলের স্বার্থ বড় হতে পারে না। সহযোগিতার মাধ্যমে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব এবং শাহবাজ শরিফকে সমর্থন করি। আমরা তাকে আগেও সমর্থন করেছি এবং ভবিষ্যতেও তা করব।

তিনি বলেছেন, সবার উচিত রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে দেওয়া এবং দেশ সেবার সাধারণ লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।

/এএ/
সম্পর্কিত
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
পল্লবী মেট্রো স্টেশনের নিচে যাত্রীবা‌হী বাসে আগুন
পল্লবী মেট্রো স্টেশনের নিচে যাত্রীবা‌হী বাসে আগুন
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত