পাকিস্তানের নির্বাচনে বিদেশিদের ‘পরামর্শ’ দরকার নেই

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০

পাকিস্তানের নির্বাচনে বিদেশিদের পরামর্শের দরকার নেই। নিজেদের সংবিধান অনুযায়ীই সব কিছু হবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ উদ্বেগের বিষয়ে এ সব কথা বলেন মমতাজ জাহরা বেলুচ।

জানা গেছে, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে মমতাজ জাহরা বেলুচ বলেন, আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছি। এখানে বিদেশি রাষ্ট্রের কোনও পরামর্শ প্রয়োজন নেই।

এদিকে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের খুশাব, কোহট ও ঘোটকির ৫৩ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের দিন ওই সব অঞ্চলের কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনা ঘটে। তখন বিক্ষুব্ধ জনতা ব্যালট পেপার ছিনতাই করে সেগুলো পুড়িয়ে দিয়েছিল। এর জেরে ওইদিন ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম