ঋণ দেওয়ার আগে ভোটের ফল খতিয়ে দেখতে আইএমএফ’কে ইমরানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১

ঋণ দেওয়ার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচন প্রক্রিয়া নিরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। নির্বাচনের ফলাফল খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এই চিঠি দিয়েছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।

পাকিস্তানকে ১৯০ মিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার শুনানির সময় আদিয়ালা কারাগার থেকে ইমরান খান সংবাদমাধ্যমে বলেন, চিঠি লেখা হয়েছে। আজই সেটা আইএমএফ’কে পাঠানো হবে। এমন পরিস্থিতিতে দেশ যদি ঋণ পায়, তাহলে কে এই ঋণ পরিশোধ করবে?

দেশের বর্তমান পরিস্থিতিতে ঋণের প্রভাব কেমন হতে পারে সেই বিষয়ে সতর্ক করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই ঋণ দেশকে আরও দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে। যা দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে।

কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরেকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আইএমএফ।

এদিকে, সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, এই চিঠির কোনও গুরুত্ব নেই। পিটিআই প্রতিষ্ঠাতা যদি দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে লিখে থাকেন, তবে তা নিন্দনীয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান গত বছর আইএমএফ থেকে একটি স্বল্পমেয়াদি ঋণ পেয়েছিল। এটি আগামী মাসে শেষ হয়ে যাবে। এখন এই ঋণটা নতুন প্রশাসনের জন্য সুখকর হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও তাদের মিত্ররা জোট সরকার গঠনের জন্য চুক্তি করেছে। এদিকে পিটিআই ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে তারা।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী