মিয়ানমারে বাধ্যতামূলক সেনা নিয়োগের ঘোষণায় পালাচ্ছেন যুবকরা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০

মিয়ানমারে সম্প্রতি সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তারপর থেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন যুবকরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মান্দালাতে থাই দূতাবাসের সামনে ভিসাপ্রার্থীদের ভিড়ের চাপে নিহত হয়েছে অন্তত দুইজন। আহত আরও বেশ কয়েকজন।

এদিকে, ইয়াংগুনে থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য ভোর সাড়ে তিনটা থেকে লাইনে দাঁড়াচ্ছেন যুবকরা। ভিসাপ্রার্থী এক কিশোরী বলেন, ভোরে এসে যখন লাইনে দাঁড়াই, তখনও দেখি আরও ৪০ জন আগেই এসে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেকের মধ্যে তিনশ লোক জড়ো হয়।এরকম পরিস্থিতি থাইল্যান্ডের ভিসা অফিস বন্ধের আশঙ্কা করছেন তারা।  

ভিসাপ্রার্থী এক যুবক জানান, বিদেশি শত্রুদের সাথে আমরা লড়াই করছি না। নিজেদের সাথেই লড়াই করছি। সেনাবাহিনীতে যোগ দিলে নিজ দেশের লোককেই মারতে হবে। তাই তারা দেশ ছেড়ে পালাচ্ছেন।

২০২১ সালে ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের নেতাদের বন্দী করে ক্ষমতা দখল করে সেনা বাহিনী। তখন থেকেই দেশটির বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর কাছে বিরোধিতার মুখোমুখি হচ্ছে জান্তা সরকার। ফলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে।

জাতিসংঘের হিসেবে, তখন থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লাখ ৬০ হাজার মানুষ।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের