পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরানপন্থি স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২

পাকিস্তানের জাতীয় পরিষদের ভেতরে স্লোগান দিয়েছেন ইমরানপন্থিরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার পর প্রথম অধিবেশন বসেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) পোস্ট করা ভিডিও চিত্রে দেখা গেছে, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংসদ সদস্যরা ইমরানপন্থি স্লোগান দিচ্ছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, পিটিআই ও এসআইসি-এর নির্বাচিত সংসদ সদস্যরা ‘ইমরান খান জিন্দাবাদ’ এবং ‘পিটিআই এসেছে’ বলে স্লোগান দিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশ শুধু সংসদ সদস্যদের শপথ পাঠের পর বৈঠকের মুলতবি ঘোষণা করা হবে।

অধিবেশনের দ্বিতীয় দিন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সেদিনই তাদেরকে শপথ পাঠ করানো হবে। তারপর শনিবার তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সংসদ সদস্যরা।

স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। স্পিকার নির্বাচনে আয়াজ সাদিকের বিপরীতে আছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পিটিআই-সমর্থিত আমির ডোগার। প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে পিএমএল-এন।

এ দিকে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফের বিপরীতে লড়বেন পিটিআই-সমর্থিত ওমর আইয়ুব। পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট প্রার্থী। ডেপুটি স্পিকার পদে লড়ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী গোলাম মুস্তফা শাহ।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। সাধারণ পরিষদের ২৬৪টি আসনে ভোট হয়। এই নির্বাচনে পাকিস্তান হরিক-ই-ইনসাফকে (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান।

তবে ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা পিএমএল-এন আর ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে থাকা পিপিপি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে কেন্দ্রে ও প্রদেশগুলোতে সরকার গঠন করছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম