আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৭:০২আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৭:০২

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ওই ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, কান্দাহারে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।

সকাল ৮টায় কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে ঘটনাটি ঘটেছে।  অপেক্ষায় থাকা কিছু মানুষকে লক্ষ্য করেই বোমা হামলাটি করা হয়েছে।

সামাঙ্গানি বলেন, আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শঙ্কার কোনও কারণ নেই।

তালেবান কর্মকর্তারা আংশিকভাবে নিশ্চিত করে জানিয়েছে, এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেননি। ১১ মার্চে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে।

তবে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যাইহোক, তবুও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী হুমকি রয়েছে।

কাবুল আফগানিস্তানের রাজধানী হলেও তালেবান কর্তৃপক্ষের কেন্দ্রস্থল হলো কান্দাহার। সেখানেই তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বাস করেন। ২০২১ সালের আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে তালেবান।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম