ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১৩:২৪ আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৩:২৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) অঞ্চলটির প্রধান শহর শ্রীনগরের কাছে ঝিলম নদীতে একদল যাত্রীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, নৌকা বোঝাই যাত্রীদের অধিকাংশই ছিল শিশু। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে এই অঞ্চলে নদীর পানির স্তর অনেকটাই বেড়েছে।

ভারতে নৌকাডুবির ঘটনা সাধারণ বিষয়। গত বছর দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি সমুদ্র সৈকতের কাছে একটি ডাবল ডেকার নৌকা ডুবে যায়। নৌকাটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিল। এ ঘটনায় ২২ জনের প্রাণহানি হয়।

২০১৮ সালের মে মাসে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ রাজ্যের গোদাবরী নদীতে নৌকা ডুবে ৩০ জন নিহত হন।

/এএকে/
সম্পর্কিত
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কী, কেন, কীভাবে হাম ঠেকাতে লড়ছে বাংলাদেশ, কেন বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা?
সর্বশেষ খবর
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি