রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৪, ১১:৩৪আপডেট : ১৭ মে ২০২৪, ১১:৩৪

চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের একটি নতুন যুগ সূচনার প্রতিশ্রুতি দেওয়ার পর এবার দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছে রাশিয়া। এ নিয়ে আজ  শুক্রবার (১৭ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক করার কথা রয়েছে। আশা করা হচ্ছে, বৈঠকে চীনের উত্তর-পূর্বে রুশ সীমান্তের কাছে বাণিজ্যের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরবেন পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দুই দিনের চীন সফরের শেষ দিনে আজ হেইলংজিয়াং প্রদেশের হারবিনে বৈঠক করবেন পুতিন। এই শহরের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।

ইউক্রেনে টানা দুই বছরেরও বেশি সময় ধরে চালানো সামরিক অভিযানের কারণে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে রাশিয়া।  তাই দেশটির যুদ্ধ অর্থনীতিকে চাঙ্গা রাখতে ক্রমবর্ধমানভাবে চীনের দিকে ঝুঁকছেন পুতিন।

রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার উভয় দেশের মধ্যে অংশীদারত্বের একটি ‘নতুন যুগ’কে স্বাগত জানিয়ে  একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন পুতিন ও শি।

এসময় পুতিনকে শি বলেন, ‘চীন-রাশিয়ার সম্পর্ক কষ্টার্জিত। তাই উভয় পক্ষকে এই সম্পর্ককে লালন ও ধারণ করতে হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘যৌথভাবে আমাদের নিজ দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবন অর্জন এবং বৈশ্বিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে চায় চীন।’

যৌথ এই বিবৃতিটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঘোষনা করা উভয় দেশের ‘সীমাহীন’ অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে। ওই বছর প্রতিবেশী ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েক দিন আগে চীন সফর করেছিলেন পুতিন।

গত মাসে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং মেশিন টুল সরবরাহের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধের প্রচেষ্টায় সহায়তা করছে চীন।

তবে কোনও পক্ষকে অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম