রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ২৩:৪৭আপডেট : ১৯ মে ২০২৪, ২৩:৪৭

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। রবিবার (১৯ মে) এক বিবৃতিতে তিনি বলেছেন, রাখাইনের বুথিডাউং শহরে নতুন সহিংসতা ও সম্পদ ধ্বংসের খবরে আমি গভীর উদ্বিগ্ন। এর ফলে প্রধানত রোহিঙ্গাসহ আরও হাজারো মানুষের বাস্তুচ্যুতি ঘটতে পারে।

বিবৃতিতে মিয়ানমারের রাজ্যটিতে রাখাইন জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের আন্তঃসাম্প্রতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং সেনাবাহিনী সক্রিয়ভাবে এতে উসকানি দিচ্ছে বলে উল্লেখ করেছেন মানবাধিকার কমিশনার। তিনি বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন আরও নৃশংস অপরাধের ঝুঁকি তীব্র হচ্ছে।

তিনি বলেছেন, আমি সরাসরি মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির প্রতি আহ্বান জানাচ্ছি লড়াইয়ে বিরতি, বেসামরিক সুরক্ষা, অবিলম্বে ও বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ ও রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসের নির্দেশ শর্তহীন ও পুরোপুরি পালন করার জন্য।

তিনি আরও বলেছেন, আমি আরও একবার বাংলাদেশের কাছে আহ্বান জানাচ্ছি নিরাপত্তার খোঁজে থাকা দুর্বল মানুষদের জন্য সুরক্ষার হাত বাড়িয়ে দেওয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করার জন্য।

রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডাউং শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার শহরটিতে অবস্থিত সেনাবাহিনীর কৌশলগত সামরিক কমান্ড সেন্টার দখলের দাবি করেছিল গোষ্ঠীটি।

মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, বুথিডাউং শহরের বাইরে লড়াই চলমান রয়েছে। পিছু হটতে থাকা সেনাদের তাড়া করছে আরাকান আর্মির যোদ্ধারা।

গত বছর নভেম্বরে সেনাবাহিনীর হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৮০টি সেনা ঘাঁটি, বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং রাখাইনের ১৭টির মধ্যে সাতটি শহর দখল করেছে।

/এএ/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম