পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৪, ১৭:৪১আপডেট : ২৯ মে ২০২৪, ১৭:৪১

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। পাহাড়ি এলাকায় বুধবার (২৯ মে) ভোরে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর তুরবার থেকে আঞ্চলিক রাজধানী কোয়েটা যাচ্ছিল। 

ওয়াশুক জেলার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা নুরুল্লাহ এসাজাই নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বাসটিতে ৫৪জন যাত্রী ছিলেন।

তিনি আরও বলেছেন, কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসাজাই বলেছেন, ১০ জনের অবস্থা গুরুতর ছিল। তাদের কোয়েটা পাঠানোর জন্য আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করছি। অপর কয়েকজনকে খুজদারের হাসপাতালে পাঠানো হবে।

ওয়াশুকের এক সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেছেন, একটি সেতু ভেঙে বাসটি খাদে পড়েছে। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। আহতদের সহযোগিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানে, বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে। চলিত মাসের শুরুতে এক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছিলেন।   

/এএ/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি