প্রচারণায় মাত্র ২৭ হাজার রুপি খরচ করে জিতলেন যে নেতা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৮:৩৮আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:৩৮

নির্বাচনি প্রচারণায় মাত্র ২৭ হাজার রুপি খরচ করেই বারামুল্লা আসন থেকে ন্যাশনাল কনফারেন্স নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী কারাবন্দি শেখ আব্দুল রশিদ। বাইকের তেল খরচ বাবদ এই অর্থ ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তার ২২ বছর বয়সী ছেলে আবরার রশিদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

কারাগার থেকেই ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন শেখ আব্দুল রশিদ। তিনি ৪ লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তবে ফলাফল ঘোষণার আগেই নিজের পরাজয় বরণ করে নিয়েছেন ওমর আব্দুল্লাহ। তিনি বলেন, ভোটাররা ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের কথা জানিয়েছেন। আর গণতন্ত্রে এটিই গুরুত্বপূর্ণ।

আবরার বলেন, জনগণের ম্যান্ডেটই হলো বিজয়।

শেখ রশিদ ইঞ্জিনিয়ার রশিদ নামেও পরিচিত। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে গত পাঁচ বছর ধরে তিহার জেলে রয়েছেন তিনি। আবরার বলেছেন, জনগণের ব্যাপক ভোট তার বাবা যে নির্দোষ তাই প্রমাণ করে। এসময় তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধিত্ব করার জন্য তার বাবাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।

বছর বয়সী এই যুবক বলেছেন, শুরুতে যখন বারামুল্লা আসনের জন্য তার বাবা তার নাম দিয়েছিলেন তখন তাকে মাত্র হাতেগোনা কয়েকজন সমর্থন করেছিল। তবে ধীরে ধীরে হাজার হাজার মানুষ তাকে সমর্থন করতে শুরু করে।

আবরার জানান, তার গাড়ির জ্বালানি  খরচ বাবদ মাত্র ২৭ হাজার রুপি খরচ হয়েছে। তিনি বলেন, ‘হাজার হাজার স্বেচ্ছাসেবক প্রচারণায় কাজ করেছেন এবং একটি বিশাল বিজয় নিশ্চিত করেছেন।’

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান