মোদির জনপ্রিয়তায় ভাটা, জরিপে উঠে এলো যেসব কারণ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৪, ১৭:০৩আপডেট : ০৭ জুন ২০২৪, ১৪:০৬

ভারতে চাকরির অভাব, উচ্চ মূল্যস্ফীতি এবং উপার্জন কমে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার জোয়ারে ভাটা পড়েছে। এর প্রভাব পড়েছে দেশটির সাধারণ নির্বাচনেও। এবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একটি সমীক্ষার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সমীক্ষায় আরও বলা হয়েছে, জনপ্রিয়তায় ভাটা পড়লেও মোদির নেতৃত্বই তার জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)-কে আরও একটি মেয়াদে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। বুধবার মোদিকে এনডিএ’র নেতা হিসেবে মনোনীত করা হয়। এবারই প্রথম তার হিন্দুত্ববাদী দলকে সরকার গঠনের জন্য জোটমিত্রদের দিকে তাকাতে হলো।

সংসদের নিম্নকক্ষে ৫৪৩ আসনের মধ্যে ২৯৩টি আসন জিতেছে এনডিএ জোট, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়েও বেশি। একক দল হিসেবে বিজেপি জিতেছে মাত্র ২৪০টি আসন।

রাহুল গান্ধীর মধ্যপন্থি কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ভারত জোট ২৩০টির বেশি আসন জিতেছে, যা বুথফেরত জরিপের পূর্বাভাসের চেয়েও বেশি।

নাম প্রকাশ না করার শর্তে এক এনডিএ নেতা বলেছেন, সরকার গঠনের দাবি জানাতে শুক্রবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন মোদি।

স্থানীয় পত্রিকা দ্য হিন্দু বলেছে, লোকনিতি-সিএসডিএসের একটি সমীক্ষায় দেখা গেছে, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ৩০ শতাংশ ভোটার। নির্বাচনের আগে ২০ শতাংশ মানুষ এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল। ভোট চলাকালীন ভারতের ২৮টি রাজ্যের ২৩টিতে প্রায় ২০ হাজার ভোটারের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করেছে সংস্থাটি ।

দ্য হিন্দু বলেছে, নির্বাচনের আগে করা অপর একটি জরিপে, অংশ নেওয়া ৩২ শতাংশ ভোটারের প্রধান উদ্বেগ ছিল বেকারত্ব। তবে নির্বাচনি প্রচারণার সময় ভোটারদের কাছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়ার কারণেই সম্ভবত ভোট-পরবর্তী সমীক্ষায় এই অনুপাত ২৭ শতাংশে নেমে এসেছে।

জরিপ অনুসারে, উপার্জন কমে যাওয়া এবং দুর্নীতি ও জালিয়াতি প্রতিরোধে সরকারের পদ্ধতি নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ ছিল।

জরিপে অংশ নেওয়া ২১ শতাংশ বলেছেন, দেশের উন্নয়ন প্রচেষ্টার জন্য বিজেপিকেই বেছে নিয়েছেন তারা। আর তাদের মধ্যে ২০ শতাংশ বলেছেন, মোদির নেতৃত্বের জন্যেই তারা দলটিকে বেছে নিলেন। প্রাক-নির্বাচনি সমীক্ষার চেয়ে এই সংখ্যা ১০ শতাংশের দ্বিগুণ হয়েছে।

সমীক্ষাটিতে আরও বলা হয়, জানুয়ারিতে উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় রামমন্দির নির্মাণ করে মোদি সরকার, যা দেশটিতে ব্যাপকভাবে আলোচিত হয়। এই মন্দির নির্মাণকে অনেকবার একটি যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন মোদি ও বিজেপি।

তা সত্ত্বেও ফাইজাবাদের আসনে জিততে পারেনি বিজেপি। এছাড়া, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের অন্যান্য অংশেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি দলটি। এই রাজ্যে সংসদের ৮০টি আসন রয়েছে। গতবার রাজ্যটিতে ৬২টি আসন জিতেছিল বিজেপি। এবার জিতেছে মাত্র ৩৩টি।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি