নেপালে ভূমিধসে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৪:০৩আপডেট : ২৯ জুন ২০২৪, ১৪:০৩

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জনেই এক পরিবারের সদস্য। ভূমিধসের সময় তারা ঘুমিয়ে ছিলেন। শনিবার (২৯ জুন) ডিজান ভাট্টরাই নামের এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভট্টরাই রয়টার্সকে বলেন,কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৬ মাইল) পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে এই ঘটনা ঘটেছে। পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে দুটি শিশুও রয়েছে।

এদিকে, প্রতিবেশী জেলা স্যাংজায় ভূমিধসে এক নারী এবং তার তিন বছরের মেয়ে মারা গেছেন। তাদের বাড়িটিও ধসে গেছে।

অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় ভূমিধসে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

জুনের মাঝামাঝি থেকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নেপালে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন মারা গেছে। দেশটিতে সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে।

বর্ষা মৌসুমে পার্বত্য নেপালে বেশিরভাগ অঞ্চলেই ভূমিধস এবং আকস্মিক বন্যা একটি সাধারণ ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষ মারা যান।

/এএকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের