কারাগারে ইমরানের এক বছর, পিটিআইয়ের জনসভা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ১৪:০৮আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪:০৮

পাকিস্তানে বিশাল জনসভার আয়োজন করেছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের এক বছর উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। বিশাল এই জনসমাবেশে ইমরানের মুক্তির দাবি জানানো হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

প্রচণ্ড গরম উপেক্ষা করেই শাহ মানসুর শহরে আয়োজিত এই জনসভায় দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও ইমরান খানের ছবি। এসময় এক বছর ধরে কারাবাসে থাকা নেতার মুক্তি দাবি করেন তারা।

সমাবেশে, ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা বলেন, লাহোর, ইসলামাবাদসহ দেশব্যাপী সমাবেশ করার পরিকল্পনা রয়েছে পিটিআই-এর। 

পিটিআই নেতা আসাদ কায়সার বলেন,’লক্ষ্য অর্জনের জন্য (ইমরান খানের মুক্তি) আমরা ইতোমধ্যে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছি। এখন  পিছপা হওয়া যাবে না। নইলে সব বৃথা যাবে।‘

ব্যারিস্টার গোহার বলেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে মিথ্যা মামলায় বন্দী করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব হয়রানি করা হচ্ছে বলে ফেডেরাল সরকারকে দায়ী করেন তিনি।

জনসভায় আরও বক্তব্য রাখেন ওমর আইয়ুব। পিটিআই-এর নেতা কর্মীদেরকে গোয়েন্দা সংস্থার সদস্যরা বিনা ওয়ারেন্টে আটক করছে বলে অভিযোগ করেন তিনি। বক্তব্যে মি. আইয়ুব এই চর্চা বন্ধের জোর দাবি জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থানকারী পিটিআই সমর্থকরা ইউএস ক্যাপিটল হিলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এতে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে ইমরান খান, ইয়াসমিন রশীদসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের মিথ্যা মামলায় আটক রাখার অভিযোগ করা হয়। বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তাদের দ্রুত মুক্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়।

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি