সেপ্টেম্বরে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১১:৪১আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:৪১

সেপ্টেম্বরে পদত্যাগ করার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রাজনৈতিক কেলেঙ্কারির কারণে পদত্যাগ করবেন তিনি। বুধবার (১৪ আগস্ট) একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে এই কথা জানান কিশিদা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আগামী মাসে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে। এরপর নতুন মেয়াদে দলের দায়িত্ব নিতে আর নির্বাচন করবেন না তিনি।

কিশিদা বলেন, ‘সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে সব দায়িত্ব পালন করে যাব।’

তার এই পদত্যাগের সিদ্ধান্তের কারণে এলডিপিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

টোকিওর টেম্পল ইউনিভার্সিটির জাপানি রাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল কুসেক বলেন, ‘বেশ কিছুদিন ধরে একজন চলন্ত মৃত ব্যক্তির মতো শাসন করছেন তিনি।’ এসময় কুসেক আরও বলেন, ‘তিনি পুনরায় নির্বাচিত হবেন এমন আর কোনও উপায়ই ছিল না।’

এলডিপি’র নতুন যে উত্তরসূরি হবেন তাকে একটি বিভক্ত শাসক গোষ্ঠীকে এক করতে হবে। একইসঙ্গে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন মোকাবিলা করতে হবে।

/এএকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম