নির্বাচনি আইনের পরিবর্তনে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১৬:৫৭আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৬:৫৭

নির্বাচনি আইন পরিবর্তনে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানী জার্কায় পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন হাজারো মানুষ। এসময় তারা পার্লামেন্টের দরজা ভাঙার চেষ্টা করেন। এছাড়া অন্যান্য বড় শহর পাদাং, বান্দুং ও যোগিয়াকার্তাতেও বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বুধবার ইন্দোনেশিয়ার শীর্ষ আদালত রায় দিয়েছে যে, প্রার্থী দেওয়ার জন্য আঞ্চলিক পরিষদে ন্যূনতম ২০ শতাংশ প্রতিনিধিত্বের প্রয়োজন হবে না দলগুলোর।

বিক্ষোভকারীদের দাবি, এই আইনটি বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর রাজনৈতিক প্রভাবকে শক্তিশালী করবে। এছাড়া এই আইনটি জাকার্তার গভর্নর পদে সরকারের এক সমালোচকের প্রতিদ্বন্দ্বিতাকে অবরুদ্ধ করবে এবং নভেম্বরে জাভাবে ইউদোদোর কনিষ্ঠ পুত্রের নির্বাচনে অংশ নেওয়ার পথও প্রশস্ত করবে।

আগামী মঙ্গলবার আঞ্চলিক নির্বাচনের জন্য দলগুলোর নিবন্ধন শুরু হবে। তার আগে আইনটি পাস করার জন্য পার্লামেন্টে আবারো বৈঠক হবে কিনা তা স্পষ্ট নয়।

/এস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম