‘ভারতের আগ্রাসনের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শাহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৫

ইসরায়েল ও ভারতকে নির্দোষ ফিলিস্তিনি এবং কাশ্মীরিদের লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে দেওয়া এক শক্তিশালী ভাষণে এ আহ্বান জানান তিনি। এ সময় নয়াদিল্লি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে আজাদ কাশ্মীর দখলের হুমকি দিচ্ছে উল্লেখ করে ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ভাষণে শাহবাজ শরীফ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, যে কোনও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান।’

১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদের সামনে ২১ মিনিট ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এসময় আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলোর বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেন তিনি। তবে তার ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পায় গাজা এবং ভারত ও পাকিস্তানের মধ্যকার বিতর্কিত কাশ্মীর ইস্যুটি।

শাহবাজ শরিফ বলেন, শান্তির দিকে অগ্রসর না হয়ে, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ভারত।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঘরোয়া রাজনৈতিক বিষয়ে মনোযোগ না দিয়ে আন্তর্জাতিক উদ্বেগের উপর বেশি গুরুত্ব দিয়েছেন।

গাজা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে তিনি বলেন, ‘এটি শুধুই এক সংঘাত নয়, এটি নির্দোষ মানুষের ওপর এক পরিকল্পিত হত্যাকাণ্ড।’

শাহবাজ শরিফ সতর্ক করে বলেন, ‘গাজার শিশুদের রক্ত শুধু দখলদারদের হাতকেই কলঙ্কিত করছে না বরং যারা এই নিষ্ঠুর সংঘাতকে দীর্ঘায়িত করছে তারাও এর দায় এড়াতে পারে না।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন তার ভাষণ শুরু করেন; তখন ফিলিস্তিনিদের পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শাহবাজ শরিফ তার প্রতিনিধিদল নিয়ে সাধারণ পরিষদ থেকে বেরিয়ে যান। পরে অন্যান্য মুসলিম নেতারা তাকে অনুসরণ করেন।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী