ইসরায়েলি ‘টাইম মেশিন’ ব্যবহার করে বৃদ্ধদের তরুণ করার প্রতারণা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ১৪:০৭আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৯

ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কয়েক ডজনকে বৃদ্ধকে তরুণ হওয়ার লোভ দেখিয়ে প্রায় ৩৫ কোটি রুপি হাতিয়ে নিয়েছে এক দম্পতি। তাদের প্রতিশ্রুতি ছিল, ইসরায়েল থেকে আনা এক ‘টাইম মেশিন’ ব্যবহার করে বৃদ্ধদের পুনরায় তরুণ করে তোলা সম্ভব হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজীব কুমার দুবে ও তার স্ত্রী রশ্মি দুবে কানপুরে একটি থেরাপি সেন্টার চালু করেন। ‘রিভাইভাল ওয়ার্ল্ড’ নামের সেন্টার থেকে মানুষদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে, তারা ইসরায়েল থেকে আনা একটি বিশেষ মেশিনের মাধ্যমে ৬০ বছর বয়সী একজন মানুষকে ২৫ বছর বয়সে ফিরিয়ে আনতে সক্ষম।

এই দম্পতি তাদের গ্রাহকদের আশ্বাস দেন যে, ‘অক্সিজেন থেরাপি’ নামক একটি পদ্ধতির মাধ্যমে বৃদ্ধদের তারুণ্য ফিরিয়ে আনা সম্ভব। রাজীব ও রশ্মি দুবে নিজেরা ভাড়াবাড়িতে বসবাস করলেও তারা মানুষকে বুঝিয়েছে যে, দূষিত বাতাসের কারণে তারা দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে। এই বিশেষ ‘অক্সিজেন থেরাপি’ কয়েক মাসের মধ্যেই তাদেরকে সম্পূর্ণ রূপান্তরিত করবে।

কানপুরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অঞ্জলি বিশ্বকর্মা জানান, তারা ১০টি সেশনের জন্য প্রতি সেশনে ৬ হাজার রুপি করে এবং ৯০ হাজার রুপিতে তিন বছরের বিশেষ প্যাকেজের বিক্রি করছিল।

রেণু সিং নামে এক ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন। তিনি উল্লেখ করেছেন, ১০ লাখ ৭৫ হাজার রুপি প্রতারিত হয়েছেন। তার অভিযোগ অনুযায়ী, শত শত মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ৩৫ কোটি রুপির ক্ষতির শিকার হয়েছেন।

তার অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারণার মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত দম্পতিকে খুঁজে বের করার চেষ্টা করছে। সন্দেহ করা হচ্ছে যে, রাজীব ও রশ্মি দুবে বিদেশে পালিয়ে গেছে।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান