তাইওয়ানের ওপর শক্তি প্রয়োগ অব্যাহত রাখবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১১:২০আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:২০

তাইওয়ানের ওপর শক্তি প্রয়োগ বন্ধ করার মতো কোনও প্রতিশ্রুতি দেবে না চীন। দ্বীপরাষ্ট্রটির চারপাশে সর্বশেষ চীনা যুদ্ধ মহড়া পরিচালনার পর বুধবার (১৬ আগস্ট) দেশটির তাইওয়ান বিষয়ক কার্যালয় এই তথ্য জানিয়েছে। বহিরাগত হস্তক্ষেপ ও বিচ্ছিন্নতাবাদীদের একটি ছোট সংখ্যালঘুর গোষ্ঠীকে লক্ষ্য করা হবে এই শক্তি প্রয়োগ।

স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। সোমবার দ্বীপের চারপাশে একটি বড় ধরনের মহড়া করেছে দেশটি। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে গত সপ্তাহের জাতীয় দিবসের বক্তৃতার পরে ‘বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের’ বিরুদ্ধে একটি সতর্কবাণী ছিল এই মহড়া।

চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চেন বিনহুয়া বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা অত্যন্ত আন্তরিকতা ও প্রচেষ্টার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের সম্ভাবনার প্রচেষ্টা করতে ইচ্ছুক।’

এসময় তিনি আরও বলেন, ‘তবে আমরা কখনই শক্তি প্রয়োগ ত্যাগ করতে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করব না।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রসঙ্গ টেনে চেন বলেছিলেন, তবে এটি ‘বহিরাগত শক্তির’ হস্তক্ষেপের লক্ষ্যে এবং তাইওয়ানের নাগরিকদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নয় বরং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের খুব কম সংখ্যকের জন্য।

বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ানের সরকার বলেছে, শুধু দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

/এএকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের