২০২৭ সালে কলকাতা মেট্রো এলাকা হবে ১৩০ কিমি

রক্তিম দাশ, কলকাতা
১৮ অক্টোবর ২০২৪, ২২:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৮

২০২৭ সালের মধ্যে দৌড়ের পাল্লা একেবারে ১৩০ কিলোমিটার। শহরের সঙ্গে জুড়বে শহরতলি। জন্মদিনের প্রাক্কালে সে কথাই জানালেন কলকাতার মেট্রো কর্তারা। আর ক’দিন পরেই চল্লিশ বছরে পা দিচ্ছে কলকাতা মেট্রো।

১৯৮৪ সালে ২৪ অক্টোবর ভারতের প্রথম শহর হিসেবে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয়। চলতি বছরের অক্টোবর সেই যাত্রার ৪০ বছর। সেই উপলক্ষে এদিন সাংবাদিক বৈঠক করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্রসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন কলকাতা মেট্রো নতুন স্মার্ট কার্ডেরও। যেখানে ৪০ বছরের নতুন লোগো প্রকাশ করা হয়।

১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম এসপ্ল্যানেড এবং নেতাজী ভবন মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় চলেছিল ভারতের প্রথম মেট্রো। সেই সময় মেট্রোর জেনারেল ম্যানেজার ছিলেন কে এন দাশগুপ্ত। তিনিই নারকেল ফাটিয়ে দেশের প্রথম মেট্রোর উদ্বোধন করেন। তিন স্টেশনে ছুটেছিল মেট্রো, পার্কস্ট্রিট-ময়দান-রবীন্দ্র সদন। 

বর্তমানে কলকাতা মেট্রো নেটওয়ার্ক বর্তমানে তার ডালপালা মেলেছে প্রায় ৬০ কিলোমিটার। এখন তো গঙ্গার নিচ দিয়েও ছুটছে মেট্রো। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলার মানুষদের অন্যতম প্রধান ভরসার জায়গা হয়ে উঠেছে এই মেট্রো। ২০২৫ সালের শেষে আরও ৯০ কিলোমিটার ছুটবে মেট্রো। ২০২৭ সালের মধ্যে দৌড়ের পাল্লা একেবারে ১৩০ কিলোমিটার।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম