শপথ নিলেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো  

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১৫:৪৪আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৫:৪৪

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রাবোও সুবিয়ান্তো। রবিবার (২০ অক্টোবর) পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে দেশ শাসনের ভার নিলেন ৭৩ বছর বয়সী প্রাবোও। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

১৯৪৫ সালে ইন্দোনেশিয়া স্বাধীনতা অর্জনের পর প্রাবোও হতে যাচ্ছেন দেশটির অষ্টম প্রেসিডেন্ট।

নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জাকার্তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। এ সময় দাঙ্গা পুলিশ, স্নাইপার ইউনিট ও ড্রোন-বিধ্বংসী ইউনিটের প্রায় এক লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবেও পরিচিত প্রাবোও। শপথ নেওয়ার পর, ‘ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধান সমুন্নত রাখা ও সব ধরনের আইনও ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের’ অঙ্গীকার করেন তিনি।

বাঁয়ে ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও ডানে বিদায় প্রেসিডেন্ট জোকো উইদোদো। ছবি: রয়টার্স

নতুন এই প্রেসিডেন্ট দেশটির সাবেক জেনারেল। সামরিক বাহিনীতে থাকাকালীন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-সহ ২০ থেকে ৩০ জন বিদেশি কূটনীতিক অংশ নেন।

আমেরিকান প্রতিনিধিদলের মধ্যে ছিলেন, মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের পক্ষে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং ইন্দো-প্যাসিফিক কমান্ডের মার্কিন কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোও। 

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান