পশ্চিমবঙ্গে ৪১ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
২২ অক্টোবর ২০২৪, ২২:০১আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২২:০১

বাংলাদেশ থেকে ভারতে এসে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা। অবশেষে খবর যায় পুলিশের কাছে। সেই মতো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার ৪১ জন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকদের মধ্যে চেন্নাইয়ে কাজ করছিলেন দু’জন। বাংলাদেশে ফিরে যাওয়ার সময় গ্রেফতার হন তারা। ধৃতদের মধ্যে ৪০ জন বাংলাদেশের রাজশাহি জেলার বাসিন্দা। বাকি এক জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফের সহযোগিতা ও রানিতলা থানার টিম ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিশেষ অভিযান চালায়। তারপরেই তাদের গ্রেফতার করে। এদের কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না। দালালের হাত ধরে এরা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে দুজন চেন্নাই কাজে যায়।

এছাড়া বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কর্ণাটক বা অন্যান্য জায়গায় কাজ করেছিল। ধৃতদের বিরুদ্ধে ১৪৪/১৪সি ফরেন অ্যাক্টে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এফআইআর দায়েরের পর ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল।

পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করে নিয়েছেন যে, তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন। তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।

আরও জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ২ বছর ধরে অবৈধভাবে যাতায়াত করছিলেন এই ৪১ জন। কখনও কানাপাড়া, কখনও চরলবনগোলা তো কখনও রানিনগরের কাতলামারি, লালগোলার বিরামপুর দিয়ে এ দেশে ঢুকেছেন তারা।

পুলিশের সূত্রে খবর, ভগবানগোলা থানার দুই ব্যক্তি এবং মুর্শিদাবাদ থানার এক ব্যক্তির সাহায্যে ভারতের বিভিন্ন জায়গায় কাজ পেতেন ওই বাংলাদেশিরা। কিন্তু বর্ষার সময়ে কাজ প্রায় বন্ধ ছিল। ঠিকমতো মজুরিও পাচ্ছিলেন না। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নেন ৪১ জন। সেইমতো সোমবার বাংলাদেশি যুবকরা একত্রিত হয়ে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার লালবাগ মহুকুমা আদালতে তোলা হয়। একসঙ্গে ৪১ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম