সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতার ছেলেকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৫:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৫:২৪

আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লী কুয়ান ইউয়ের ছোট ছেলে লি সিয়েন ইয়াং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লি সিয়েন জানান, তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করেছে ব্রিটিশ সরকার। নিপীড়নের অভিযোগে তার যুক্তরাজ্যে আশ্রয় নেয়াকে সিঙ্গাপুরের উচ্চ-ক্ষমতাশালী পরিবারের পারিবারিক কলহের বিষয়টিকে সামনে এনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লি সিয়েন ইয়াং দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে তিনি নিজ দেশে সিঙ্গাপুর সরকারের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। গত ২০ বছর ধরে তার বড় ভাই লি সিয়েন লুং সিঙ্গাপুরের নেতৃত্বে ছিলেন। গত মে মাস পর্যন্ত দুই দশক সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুং।

সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়াং ইউ ২০১৫ সালে মারা যান। তারপর থেকেই তার বাড়ির মালিকানা নিয়ে বহু বছর ধরে মতবিরোধ ও পারিবারিক বিরোধ তৈরি হয় তার দুই ছেলে লুং ও ইয়াং-এর মধ্যে। এছাড়া তাদের বোন লি ওয়েই লিংয়ের সঙ্গেও বড় ভাই লুংয়ের সম্পর্ক বেশ শীতল ছিল। গত ৯ অক্টোবর লি ওয়েই মারা যান। আর তারপরই তার পারিবারিক বিরোধ আরও প্রকট হয়ে ওঠে।

ফেসবুক পোস্টে ইয়াং বলেন, দেশ ছাড়ার পর তিনি সর্বশেষ অবলম্বন হিসেবে ২০২২ সালে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। গত আগস্টে যুক্তরাজ্য সরকার তার আবেদন মঞ্জুর করেছে।

তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুর সরকার আমার বিরুদ্ধে যা যা করেছে, সেসব সবাই জানেন, দেখেছেন, নথিবদ্ধ আছে। ওরা আমার ছেলের বিরুদ্ধে মামলা করেছে। স্ত্রীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ একটি ভুয়া তদন্ত শুরু করেছে। বছরের পর বছর এটা নিয়ে টানাহেঁচড়া চলেছে।’

এসবের কারণে বোনের শেষকৃত্যে যোগ দিতে সিঙ্গাপুরে ফিরতে পারেননি বলেও দাবি করেন তিনি।

ইয়াং এবং তার স্ত্রী বর্তমানে লন্ডনে বসবাস করছেন। যুক্তরাজ্য সরকার  স্বামী-স্ত্রী দুজনকেই ৫ বছরের জন্য তাদেরকে সে দেশে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে।

তবে সিঙ্গাপুর সরকারের বরাতে ইয়াংয়ের তোলা নিপীড়নের অভিযোগকে ‘ভিত্তিহীন ও অমূলক’ বলা হয়েছে।

/এস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম