৫ বছর পর দ্বিপাক্ষিক বৈঠক করলেন মোদি-শি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৫:৫৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৫:৫৩

পাঁচ বছর পর উত্তেজনা ভুলে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক করেন দুই নেতা। বৈঠকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) সংঘাতের অবসান ঘটাতে দ্বিপাক্ষিক সমঝোতাকে স্বাগত জানিয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এই খবর জানিয়েছে।

ব্রিকসের ষোড়শ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন মোদি। সেখানেই একটি পাশ্ব-বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার।

বুধবার বৈঠকের পর মোদি বলেন, ‘আমাদের বিশ্বাস, ভারত-চীন সম্পর্ক শুধু আমাদের জনগণের জন্যই নয়, আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ সময় তিনি আরও বলেন, ‘পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতা দ্বিপাক্ষিক সম্পর্কের পথনির্দেশিকা স্থির করবে।’

সোমবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ‘টহলদারির সীমানা’ নির্ধারণের বিষয়ে পূর্ব লাদাখের বিভিন্ন পেট্রোলিং পয়েন্টে চীনের সঙ্গে সমঝোতা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানও একই কথার পুনরাবৃত্তি করেছের। তিনি ‘দ্বিপাক্ষিক ঐকমত্যের’ কথাই জানিয়েছেন।

গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে এবং সেপ্টেম্বরে দিল্লির জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি ও শি। তবে তাদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি।

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান