ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৭:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:৩২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি কারাগার থেকে বের হন। অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় প্রায় ৯ মাস কারাভোগের পর বুধবার তার জামিন মঞ্জুর হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুশরা বিবির মুক্তি ইমরান খান ও তার পরিবারের জন্য বড় একটি আইনি স্বস্তি। তিনি জানুয়ারিতে গ্রেফতার হন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ছিলেন। পিটিআই নেতা এখনও কারাগারে রয়েছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, কিছু সংখ্যক সমর্থক কারাগার থেকে বের হওয়া দুটি সাদা এসইউভি গাড়িতে গোলাপের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান।

বুশরা বিবির বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা রয়েছে। ওই মামলায় একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক্স-এ পোস্টে লিখেছে, স্বাগতম বুশরা বিবি! আপনি অত্যন্ত কঠিন সময় অতিক্রম করেছেন, বেআইনি কারাবাসে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে অশ্লীল প্রচার এবং চরিত্র হননের চেষ্টা করা হয়েছে।

ইমরান খান নিজেই একাধিক মামলার মুখোমুখি রয়েছেন। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোটের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি।

খান ও তার পরিবার সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এগুলো সরকারের সাজানো। ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা এখনও জনপ্রিয় এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তার দলের প্রার্থীরা সর্বাধিক আসন লাভ করেছে।

শরিফ নেতৃত্বাধীন সরকার দাবি করেছে, তারা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। তবে, ইমরান খানের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর দ্বন্দ্ব দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।

বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ইমরান খান বুশরা বিবিকে প্রায়ই নিজের আধ্যাত্মিক নেতা বলে উল্লেখ করেন এবং তিনি সুফিবাদে গভীরভাবে বিশ্বাসী। তিনি সাধারণত জনসম্মুখে আসেন না এবং মাত্র একবার টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও তিনি বোরখা পরা অবস্থায় ছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান