ইমরান খান ও বুশরা বিবির খালাস আবেদন খারিজ করলো আদালত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৫

তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির খালাসের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত। বরং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার পথ প্রশস্ত করা হয়েছে। আলোচিত তোশাখানা দ্বিতীয় মামলা থেকে খালাস চেয়ে আবেদন করেছিলেন তারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সামা টিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খালাসের আবেদন প্রত্যাখ্যান করায় সরকার মামলাটির আইনি প্রক্রিয়া আরও জোরদার করার সুযোগ পাবে।

প্রায় ৯ মাস কারাভোগের পর অক্টোবরের শেষ দিকে আদালত তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করলেও এক বছরেরও বেশি সময় ধরে কারাবাস করছেন ইমরান খান। একাধিক মামলার মুখোমুখি রয়েছেন তিনি। এমনকি তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন  লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

২০২১ সালে ইমরান ও বুশরা বিবি রাষ্ট্রীয় তোশাখানা থেকে ছাড়মূল্যে উপহার কিনে সেগুলো বাজারে বিক্রি করেছেন এমন তথ্য প্রকাশ্যে আসে। এর পরই এ নিয়ে শুরু হয় বিতর্ক।

বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে ২০২২ সালে নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ খারিজ করে। এর মধ্য দিয়ে ইমরান খান দুর্নীতি করেছেন বলে জানায় কমিশন।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী