কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১৭:৫৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৮:০৪

২৮ বছরের মধ্যে প্রথম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ। শুক্রবার (১৫ নভেম্বর) বইমেলা কর্তৃপক্ষ প্রকাশিত সময়সূচীতে বাংলাদেশের নাম উল্লেখ পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।

২০২৫ সালের কলকাতা বইমেলা ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বইমেলার ৪৮তম সংস্করণে প্রথমবারের মতো থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।

গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় হয়েছিল থিম কান্ট্রি। বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী বলেন, তারা এখনও বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনও নির্দেশ পাননি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনও নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।

এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া ও জার্মানির নাম উল্লেখ পাওয়া গেছে।

/এএকে/ইউআই/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম