কোনও রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নাই: আনন্দবাজারকে জামায়াতের আমির

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১৭:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৯:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনও রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলকে বাইরে রেখে নতুন রাজনৈতিক শক্তি তৈরির পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেছেন, সবিনয়ে বলতে চাই, এই তত্ত্বের কোনও ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনও সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনও ভূমিকা পালনের প্রয়োজন নেই। মানুষ সব জানেন। তাঁদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি। এটুকু বলতে পারি, কোনও রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই।

কোনও রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নাই: আনন্দবাজারকে জামায়াতের আমির

ভারত বিরোধিতার অভিযোগ অস্বীকার করে সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর ভারত-বিরোধিতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করে এই ধারণা ছড়ানো হয়েছে। আমরা চাই ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে।

সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, জামায়াত একটি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামি আদর্শ। আমাদের রাজনৈতিক নীতিগুলো যুক্তিগ্রাহ্য ও মধ্যপন্থি। আমরা কোনও আন্তর্জাতিক সংগঠনের অংশ নই।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরুভিত্তিক বিভাজনে বিশ্বাস করে না। আমরা প্রত্যেক নাগরিককে সমান মর্যাদায় দেখি এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।

সরকারে এলে ভারত-বাংলাদেশ সম্পর্ক কেমন হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাস্তবোচিত ও কার্যকর সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক