ইউনূস সরকারকে দিল্লি জামে মসজিদের ইমামের বার্তা

রক্তিম দাশ, কলকাতা
০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে সংখ্যালঘু ইস্যুতে চিঠি দিয়েছেন ভারতের দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। চিঠিতে তিনি বলেছেন, কোনও দেশ মুসলিম অধ্যুষিত হলেও সেখানে সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকতে পারে না। এটি বাংলাদেশে থাকা উচিত নয়।

সৈয়দ আহমেদ বুখারি বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের ওপর অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ নেবেন, এই আশা করি। আমার আশা, আন্তর্জাতিক মহলে নিজের সুনাম আপনি (ড. ইউনূস) বজায় রাখবেন।

সেই সঙ্গে চিঠিতে ইমাম বুখারি লিখেছেন, ‘বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও সেখানে হিন্দু সম্প্রদায় অত্যাচারিত হবেন, এই বার্তা কখনও ইসলাম দেয় না।’

তার কথায়, সংখ্যালঘুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না

দীর্ঘদিন বাংলাদেশের পাশে কীভাবে ভারত থেকেছে, চিঠিতে তাও উল্লেখ করেছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি