ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন দ. কোরীয় প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (১৪ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন।

‘বাড়াবাড়ি ও সংঘাতের রাজনীতি’ বন্ধের আহ্বান জানিয়ে ইউন বলেন, পার্লামেন্ট তাকে পদচ্যুত করার পরই দায়িত্ব থেকে তিনি সরে যাবেন।

টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, ‘যদিও আমাকে এখন কিছু সময়ের জন্য সরে যেতে হবে, তবে আগামীর দিকে যাত্রা কখনই থামবে না।’

সিউলের একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, প্রেসিডেন্টের অভিশংসনের সমর্থনে অন্তত ২ লাখ মানুষ পার্লামেন্টের বাইরে ভিড় করেছিল।

ভোটের পর রাস্তায় নাচছিলেন ৫২ বছর বয়সী চোই জুং-হা। এএফপিকে তিনি বলেন, ‘এটি কি আশ্চর্যজনক নয় যে, আমরা সবাই মিলে এটি বন্ধ করে দিয়েছি?’

তিনি বলছিলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে, সাংবিধানিক আদালত অভিশংসনের পক্ষেই থাকবে।’

সিউলের অন্য দিকে গওয়াংওয়ামুন স্কয়ারের কাছে পুলিশের অনুমান মতে অন্তত ৩০ হাজার মানুষ ইউনের পক্ষে সমাবেশ করেছিল। এ সময় তারা দেশাত্মবোধক গান বাজিয়েছিল এবং দক্ষিণ কোরিয়া ও আমেরিকান পতাকা নেড়েছিল।

ভোটের আগে ৬২ বছর বয়সী সমর্থক চোই হি-সান এএফপিকে বলেন, ‘সামরিক আইন জারি করা ছাড়া ইউনের আর কোনও বিকল্প ছিল না। প্রেসিডেন্ট হিসেবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তার প্রতি সম্মতি জানাই।’

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি