রুশ কর্মকর্তাদের হত্যা করতে ইউক্রেনের ষড়যন্ত্র পণ্ড করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮

একটি পোর্টেবল মিউজিক স্পীকারে লুকানো বোমা দিয়ে উচ্চ পদস্থ এক রুশ কর্মকর্তা ও একজন রুশপন্থি যুদ্ধ ব্লগারকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন। দেশটির এই চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এমন দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোভিয়েত আমলের কেজিবির প্রধান উত্তরসূরি এফএসবি বলেছে, একজন রুশ নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

এফএসবি আরও জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তার নির্দেশে একজন রুশ নাগরিক তখন মস্কোর একটি গোপন স্থান থেকে একটি বোমা উদ্ধার করে। বোমাটি একটি পোর্টেবল মিউজিক স্পিকারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

এফএসবি সেই কর্মকর্তা বা ব্লগারের নাম উল্লেখ করেনি।

এ বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

ইউক্রেন বলেছে, রাশিয়ার যুদ্ধ তাদের জন্য একটি অস্তিত্বের হুমকি তৈরি করেছে। পরিকল্পিত গুপ্তহত্যার বিষয়ে স্পষ্ট করেছে দেশটি জানায়, তাই শত্রুদের মনোবল দুর্বল করা এবং কিয়েভে যুদ্ধাপরাধের জন্য দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এটি করা বৈধ।

এই পরিকল্পনাকে বেআইনি ‘সন্ত্রাসবাদের কাজ’ বলে অভিহিত করেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে ২০২২ সালে জাতীয়তাবাদী মতাদর্শীর কন্যা দারিয়া দুগিনার মতো বেসামরিকদের হত্যার অভিযোগও করেছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান