মুক্তির জন্য আলোচনা চাইছেন না ইমরান: পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে চলমান আলোচনায় নিজের জন্য কোনও সুবিধা চাচ্ছেন না। শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই নেতারা। ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, সরকারি জোট ও পিটিআইয়ের মধ্যে আলোচনা ব্যর্থ হলে তার জন্য সরকারই দায়ী থাকবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এর আগে খাইবার পাখতুনখোয়া হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেটর শিবলী ফারাজ, জাতীয় সংসদের বিরোধী নেতা ওমর আইয়ুব এবং আসাদ কায়সার সরকারকে অভিযুক্ত করেছেন। বলেছেন, সরকার এমন একটি ধারণা তৈরির চেষ্টা করছে যেন পিটিআই প্রতিষ্ঠাতা আলোচনার ছদ্মবেশে নিজের জন্য সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

শিবলী ফারাজ বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল এবং আইন ও সংবিধানের আওতায় তাদের সংগ্রাম চালিয়ে যাবে। পিটিআই ৩১ জানুয়ারিকে এই আলোচনার ফলাফলের জন্য শেষ সময়সীমা নির্ধারণ করেছে।

শিবলী ফারাজ আরও বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা তার নীতিগত অবস্থানে অটল রয়েছেন এবং জনগণের জন্য কারাবাস ভোগ করছেন।

৭১ বছর বয়সী ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।

সরকারি জোট ও পিটিআই অবশেষে এই সপ্তাহের শুরুর দিকে রাজনৈতিক উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসে। সরকার এবং পিটিআইয়ের গঠিত আলোচনাকারী কমিটি সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি পরিচালনা করে এবং আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার করে।

বৈঠক পরিচালনা করেছিলেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক বলেছেন, পরবর্তী বৈঠক ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং পিটিআই দলের পক্ষ থেকে তাদের দাবিগুলো উপস্থাপন করা হবে।

সাংবাদিকদের সঙ্গে বৈঠক নিয়ে কথা বলার সময় ফারাজ সরকারি জোটের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ করেন। বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা নিজের জন্য কোনও সুবিধা চাইছেন। আলোচনায় ‘সব রাজনৈতিক বন্দিদের মুক্তি’ নিয়ে কথা হবে।

 

/এস/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান