চিন্ময়ের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সনাতনী সংসদ

রক্তিম দাশ, কলকাতা
০২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ম কৃষ্ণ দাসের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সনাতনী সংসদ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালত গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করেছে। দায়রা বিচারক সফিকুল ইসলাম জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। তাই জামিন দেওয়া সম্ভব নয়। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানিতে সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী দাঁড়িয়েছিলেন।

এই আবহে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে সনাতনী সংসদ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হলো। সংগঠনের অন্যতমা সদস্য ও ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন নাগরিকদের নিয়ে আমরা একটি কমিটি গড়েছি। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির জন্য আমরা আন্তর্জাতিক আদালতে যাব।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে।

টরেন্টো থেকে আগত প্রতিনিধি, মানবাধিকার কর্মী অরুণ দত্ত বলেন, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত এলাকায় সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠা করা হোক।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশে বেশ কিছু উপজেলা রয়েছে যা হিন্দু প্রধান। আমাদের দাবি ওইসব উপজেলার প্রশাসনিক দায়িত্ব দেওয়া হোক হিন্দু কর্মকর্তাদের। কারণ সম্প্রতি ওইসব হিন্দু প্রধান উপজেলাগুলো আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি।

অরুণ দত্ত অভিযোগের সুরে বলেন, ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমার হাতে একটা রিমোট বাটন আছে। উনি প্রমাণ করে দিয়েছেন,বাটন প্রেস করে উনি ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন।

তিনি আরও দাবি করেন, হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে বাংলাদেশে জাতিসঙ্ঘের শান্তি বাহিনী মোতায়েন করা হোক। আর এই বিষয়ে ভারত সক্রিয় ভূমিকা নিক।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নিউ ইয়র্ক থেকে আগত সীতাংশু গুহ ও সুইডেন থেকে চিত্রা পালসহ অন্যরা।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ বর্তমানে কারাগারে আছেন।

 

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের