দিল্লি-ঢাকার বৈরিতা কারও জন্যই কল্যাণকর নয়: ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:২২

ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও ধরনের বৈরিতা কোনও পক্ষের জন্যই কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার (১৩ জানুয়ারি) দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, আমরা প্রতিবেশী; আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দ্বিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্কের কৌশলগত গুরুত্বের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বাংলাদেশ সেনাপ্রধান দুই দেশের কৌশলগত গুরুত্বের বিষয়টি স্বীকার করেছেন।

জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কোনও পক্ষ থেকেই বর্তমানে কোনও দুর্বলতা নেই। দায়িত্ব হস্তান্তরের সময়ও আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছি। নভেম্বরে আমাদের ভিডিও কনফারেন্সও হয়েছে।

সামরিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক দৃঢ় রয়েছে। ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

যৌথ মহড়া স্থগিত থাকলেও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, যখন পরিস্থিতি উন্নত হবে, তখন মহড়াও আবার শুরু হবে। এখন পর্যন্ত সামরিক সম্পর্ক সুদৃঢ় ও যথাযথ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম