বোনদের ধর্ষণ করায় বাবাকে পুড়িয়ে মারার পরিকল্পনা, তরুণী গ্রেফতার

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৭:৪০আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৭:৪০

গ্রেফতারের প্রতীকী ছবিপাকিস্তানের করাচির পিরাবাদ এলাকায় বাবাকে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর অভিযোগ, তার বড় ও ছোট বোনকে ধর্ষণ করেছিলেন বাবা। রবিবার পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবরে এ কথা জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে ধর্ষণের চেষ্টার পর সে তার বাবাকে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করে। পুলিশ সুপার আখতার ফারুক জানান, এফআইআর-এ বলা হয়েছে, তরুণীর ভাই অভিযোগ করেছেন শুক্রবার বাবাকে ঘুমের ওষুধ খাইয়েছেন তার বোন। এরপর তিনি বাবার গায়ে আগুন দেন।
এসপি আরও জানান, এ ঘটনায় হত্যা ও আহত করার চেষ্টার অভিযোগে তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। করাচির পশ্চিমাঞ্চলের নারী পুলিশ থানায় তাকে রাখা হয়েছে। সূত্র: ডন।
/এএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক