হেরোইন পাচারের দায়ে বিএসএফের হাতে এক বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
২৩ মার্চ ২০২৫, ১০:৩৬আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:৩৬

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে হেরোইন পাচারের চেষ্টার সময় এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ফিরোজপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানদের অভিযানে পাচারকারীদের চেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযানের সময় জওয়ানরা ৩.৩৮৭ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছেন, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার রুপি।

শুক্রবার ফিরোজপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা গোপন সূত্রে তথ্য পান যে, সাদামাচর এলাকা থেকে অবৈধ জিনিস পাচার হতে পারে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেন তারা। সীমান্ত অঞ্চলে কঠোর নজরদারি শুরু করেন। বিকেল ৪টার দিকে জওয়ানরা ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক সীমান্তে যাওয়া দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। 

ভীত ও আতঙ্কিত হয়ে চোরাকারবারিরা দ্রুত সেগুলো কাছের ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। অন্যজন পালিয়ে যায়।

এই ঘটনার পর বিএসএফ জওয়ানরা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। অভিযান চলাকালীন, ঝোপ এবং আশপাশের এলাকা থেকে ৫টি প্যাকেট উদ্ধার করেন। যার মধ্যে সন্দেহজনক বাদামি পাউডার পাওয়া গিয়েছে। উদ্ধার করা প্যাকেটগুলো তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার পর জানা যায়, সেগুলো হেরোইন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি সাম্প্রতিক বিভিন্ন আন্তঃসীমান্ত চোরাচালান কার্যকলাপের সঙ্গে জড়িত একজন বাংলাদেশি নাগরিক। তিনি জানান, প্যাকেটগুলো তার ভারতীয় সহযোগীরা তাকে দিয়েছিল। যারা তাকে সীমান্তের ওপারে অন্য বাংলাদেশি ব্যক্তিকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিল। যার বিনিময়ে তার কিছু টাকা পাওয়ার কথা ছিল। 

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এই সাফল্যের কৃতিত্ব সম্পূর্ণরূপে বিএসএফ জওয়ানদের। তাদের সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ কেবল চোরাচালানের প্রচেষ্টাকেই ব্যর্থ করে দেয়নি, বরং চোরাকারবারিদের মনোবলকেও উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। 

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান