ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, ভিসা বাতিল বাংলাদেশি নাগরিকের

রক্তিম দাশ, কলকাতা 
২৫ মার্চ ২০২৫, ২০:২৯আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০:৪৮

ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো এক ব্যক্তিকে। জানা গেছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এক নাগরিক ভারতে আসেন। তার ছেলে ভারতে পড়াশোনা করেন। ছেলের পরীক্ষা শেষ। সেই কারণে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার তিনি জন্য এসেছিলেন। কিন্তু এ দেশে এসে এখানকার সম্বন্ধেই আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

জানা গেছে, ভারতের নামে গালাগালি করেছিলেন মোহাম্মদ আজাদুর রহমান নামের ওই ব্যক্তি। এই অভিযোগে ওই বাংলাদেশিকে কোনও গাড়ির ড্রাইভার, টোটো কেউ তোলেননি। এরপর সেই ব্যক্তি পায়ে হেঁটে চলতে শুরু করে। তারপর এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, স্থানীয় যুবকরা সেই ব্যক্তিকে ভুল স্বীকার করতে বলেন। উপায় না দেখে ওই ব্যক্তি ভুল স্বীকার করে নেন। এরপর বাংলাদেশে চলে যান।

মুন্না দাস নামে স্থানীয় একজন বলেন, উনি গাড়ি ঠিক করার জন্য এসেছিলেন। শিলিগুড়ি যাবেন বলছিলেন। কিন্তু গাড়ি পাচ্ছিলেন না। তারপর একটি গাড়ি পেয়ে তার চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। তখন আমাদের দেশকে গালিগালাজ করেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম