দক্ষিণ পাকিস্তানে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৪:৫১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৪:৫১

দক্ষিণ পাকিস্তানের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি দ্রুতগতির ট্রাক খাদে পড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। সোমবার (২২ এপ্রিল) রাতে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে শ্রমিক, নারী ও শিশু ছিল বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

জামশোরোর ডেপুটি কমিশনার গজনফর কাদরি জানিয়েছেন, রাতারাতি এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশের জামশোরো জেলার থানাবুলা খান এলাকার টাউংয়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে যখন কয়েক ডজন শ্রমিক বেলুচিস্তান প্রদেশে গম কাটার কাজ শেষে সিন্ধের বাদিন জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। তাদের বেশিরভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য।

ডেপুটি কমিশনার আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের মধ্যে কয়েকজনকে কাছের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। কারণ দেশের মহাসড়ক ও অন্যান্য রাস্তা নাজুক অবস্থায় থাকে। এছাড়া সেখানকার ট্রাফিক আইন ব্যাপকভাবে উপেক্ষিত হয়।

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী