‘ভেলপুরি খাচ্ছিলাম, এমন সময় সন্ত্রাসীরা স্বামীকে গুলি করলো’

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ২৩:২৪আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২৩:২৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটন স্পট পাহলগামে সন্ত্রাসী হামলায় বেঁচে যাওয়া এক নারী বলেছেন, আমরা শুধু ভেলপুরি খাচ্ছিলাম... এমন সময় সন্ত্রাসীরা আমার স্বামীকে গুলি করলো।

মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী নিহত হয়েছেন। এ হামলায় অন্তত ২৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। 

হামলায় বেঁচে যাওয়া ওই নারী বলেন, সন্ত্রাসী বললো, আমার স্বামী মুসলমান নন। এরপরই তাকে গুলি করে। কথাগুলো বলার সময়ও তিনি শোক ও আতঙ্কে কাঁপছিলেন।

ঘটনাস্থলের আরেকটি ভিডিওতে দেখা গেছে, এক নারী অঝোরে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন করছেন। বারবার কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন, ‘দয়া করে আমার স্বামীকে বাঁচান’। পাশেই রক্তাক্ত অবস্থায় দুজন পুরুষকে পড়ে থাকতে দেখা যায়।

আরেকটি ক্লিপে দেখা গেছে, এক নারী গুরুতর আহত এক ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করছেন। তাগাদা দিয়ে তিনি বলছিলেন, স্যার, দয়া করে, দয়া করে সাহায্য পাঠান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক বছরে পাহলগামে এমন হামলা খুবই বিরল। পর্যটন মৌসুমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী