ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে তেহরান-বেইজিং আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১৭:২৯আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩০

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বেইজিংয়ে বৈঠকে মিলিত হন। বুধবার উভয় পক্ষ ইরান পারমাণবিক চুক্তি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি নিয়ে গভীর আলোচনা করেন।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও চীন-ইরান বন্ধুত্ব দৃঢ় রয়েছে। দুই দেশের জন্যই এই সম্পর্ক একটি কৌশলগত ও পারস্পরিক লাভজনক পছন্দ।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ইরান রাজনৈতিক আস্থা দৃঢ় করেছে, অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে এবং একতরফা শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।

আরাঘচি বলেন, ইরান চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়, ‘একচীন নীতি’ মানে এবং চীনের সার্বভৌম স্বার্থ রক্ষায় পাশে থাকবে।

ওয়াং ই আরও বলেন, চীন সবসময় ইরান পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে বিশ্বাস করে। তিনি বলেন, চীন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারের অধিকারকে সম্মান করে এবং সব পক্ষের সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ইরানের অবস্থানকে সমর্থন করে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি