পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ২১:৩৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২২:১৮

পাকিস্তানের কোয়েটার মারগাট এলাকায় শুক্রবার একটি বোমা বিস্ফোরণে ফ্রন্টিয়ার কনস্টেবুলারি (এফসি)-এর চার সদস্য নিহত ও তিন জন আহত হয়েছেন। পাকিস্তানের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। 

স্থানীয় হান্না উরাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাভিদ আখতার জানান, নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে লক্ষ্য করে কোয়েটার একটি উপশহরে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, বিস্ফোরণে চার এফসি সদস্য নিহত ও তিন জন আহত হয়েছেন। আহতদের দ্রুত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। 

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর এক প্রতিবেদন অনুযায়ী, মার্চে দেশটিতে সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযান তীব্র হয়। ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো এক মাসে সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে। 

থিংক ট্যাংকটি জানায়, মার্চে ১০৫টি সন্ত্রাসী হামলায় ২২৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭৩ জন নিরাপত্তা কর্মী, ৬৭ জন বেসামরিক নাগরিক ও ৮৮ জন সন্ত্রাসী। এছাড়া ২৫৮ জন আহত হয়েছেন, যার অর্ধেকই নিরাপত্তা বাহিনীর সদস্য। 

গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫ অনুসারে, গত এক বছরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮১ জনে পৌঁছায়। এ তালিকায় পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। 

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কোয়েটার বিস্ফোরণ নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী