জাপানের আকাশসীমা ‘লঙ্ঘন’ করলো চীনা হেলিকপ্টার, টোকিওর প্রতিবাদ 

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৫, ২২:২৬আপডেট : ০৪ মে ২০২৫, ২২:২৬

বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে জাপানের আকাশসীমা ‘লঙ্ঘন’ করেছে একটি চীনা হেলিকপ্টার। এ ঘটনায় চীনের প্রতি কড়া প্রতিবাদ জানিয়েছে টোকিও। শনিবার রাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

পূর্ব চীন সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ চীনে দিয়াওয়ু ও জাপানে সেনকাকু নামে পরিচিত। চীন এগুলোকে নিজেদের অঞ্চল দাবি করলেও বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। 

জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের রাষ্ট্রদূতের কাছে উপমন্ত্রী সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে জাপানের জলসীমায় চারটি চীনা কোস্ট গার্ড জাহাজ প্রবেশ ও একটি হেলিকপ্টার দ্বারা আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেদিকে নজর দিতে চীনকে আহ্বান জানানো হয়েছে। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১৫ মিনিট ধরে চীনের হেলিকপ্টারটি জাপানি আকাশসীমায় অবস্থান করছিল। এ ঘটনায় জাপানের সেলফ ডিফেন্স ফোর্সেস যুদ্ধবিমান মোতায়েন করে। স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে চীনের সরকারি হেলিকপ্টার দ্বারা এ ধরনের ঘটনা এই প্রথম। 

এদিকে, চীন দাবি করেছে, তাদের কোস্ট গার্ড হেলিকপ্টারটি বিতর্কিত দ্বীপপুঞ্জের আকাশসীমা থেকে একটি জাপানি বিমানকে তাড়িয়ে দিয়েছে। চীনের কোস্ট গার্ডের মুখপাত্র লিউ দেজুন বলেন, স্থানীয় সময় সকাল ১১টা ১৯ মিনিটে একটি জাপানি বেসামরিক বিমান অবৈধভাবে দ্বীপপুঞ্জের আকাশসীমায় প্রবেশ করে এবং পাঁচ মিনিট পর চলে যায়। 

চীন প্রায়ই দাবি করে যে, তারা জাপানি জাহাজ ও বিমানকে দ্বীপপুঞ্জের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। তবে জাপানি কর্মকর্তারা এএফপিকে বলেছেন, চীন কখনও কখনও এমন দাবি করে, যদিও বাস্তবে তা ঘটে না। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জাপানি কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, দ্বীপপুঞ্জের কাছে একটি ছোট জাপানি বেসামরিক বিমান চলাচলের ঘটনার প্রতিক্রিয়ায় চীন এমন পদক্ষেপ নিতে পারে। 

পূর্ব চীন সাগরে চীন ও জাপানের জাহাজগুলো নিয়মিতভাবে বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে বিপজ্জনক মুখোমুখি অবস্থানে যায়। চীন ও অন্যান্য দেশের মধ্যে পূর্ব ও দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনার জেরে জাপান ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।

সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান