ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৫, ১১:০১আপডেট : ২৫ মে ২০২৫, ১১:০৫

চীন ইন্দোনেশিয়ার সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক। রবিবার (২৫ মে)  জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো’র সঙ্গে এক বৈঠকে এমনটাই বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকে লি কিয়াং বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে চীন কাজ করতে চায় যাতে সহযোগিতা জোরদার করা যায়, স্বাধীন অংশীদারিত্বের কাঠামো আরও মজবুত করা যায়, যৌথভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং পারস্পরিক উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়।

এই দুই নেতার মধ্যে বৈঠক বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক বৈশ্বিকীকরণে প্রতিবন্ধকতার মুখে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

তিন দিনের সফরে শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান লি কিয়াং। এটি ছিল এ বছর তার প্রথম বিদেশ সফর।

ইন্দোনেশিয়া ও চীন দু’টি দেশই জি২০-এর প্রধান উন্নয়নশীল দেশ ও উদীয়মান অর্থনীতির সদস্য এবং ব্রিকসের অংশ।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি